About BongGo
Hi, I'm Saptarshi, and I built BongGo for anyone who wants to read, write, and speak Bengali — whether you're reconnecting with roots, learning it for the first time, or building on childhood basics.
I designed BongGo around bite-sized lessons, daily streaks, and XP, because I've seen how much easier it is to stay consistent than to cram. Alongside the core lessons, I've added original Bengali comics and stories, so reading practice feels less like homework and more like following a story you actually want to finish.
I'm a Bengali native speaker and I also teach students one-on-one, and that experience directly shapes what goes into the app — the reading drills, vocabulary sets, and conjunct consonant practice come from real lesson plans I use with real students, not generic templates.
This is a solo project that I build and maintain myself, still growing, with new lessons, comics, and features added regularly. If you've been meaning to learn Bengali, I would be genuinely glad to have you try it — and I would love to hear what you think.
Thank you!
(In Bengali)
নমস্কার! আমি সপ্তর্ষি । যারা বাংলা পড়তে, লিখতে এবং বলতে চান — তাঁদের জন্যই আমি তৈরি করেছি BongGo। আপনারা যারা প্রবাসী বাঙালী, যদি নতুন করে ভাষাটা শিখতে চান, কিংবা ছোটবেলার স্মৃতি ঝালিয়ে নিতে চান — সব ক্ষেত্রেই এই অ্যাপ আপনাকে সাহায্য করবে।
আমি BongGo-তে ছোট ছোট পাঠ, ডেইলি স্ট্রিক এবং এক্সপির (XP) মাধ্যমে পাঠকের কাছে খুব সহজভাবে তুলে ধরতে চেস্টা করেছি। কারণ আমি বিশ্বাস করি, মুখস্থ করার চেয়ে নিয়মিত অভ্যাস করাই ভাষা শেখার সহজ উপায়। শুধু পড়াশোনাই নয়, অ্যাপে থাকছে আমার নিজের লেখা বাংলা কমিকস ও গল্প যাতে বাংলা শেখাটা যেন একঘেয়ে না হয়ে যায়।
একজন শিক্ষক হিসেবে, সত্যিকারের ক্লাসরুমের অভিজ্ঞতাই আমি এই অ্যাপে ফুটিয়ে তুলেছি। এর বাংলা পড়া, শব্দভাণ্ডার এবং যুক্তাক্ষরের প্র্যাকটিসগুলো পড়ুয়াদের কথা মাথায় রেখে তৈরি করা —এগুলো আমি নিজের ছাত্রছাত্রীদের পড়ানোর পদ্ধতি থেকে নিয়েছি।
আমি একজন সফটওয়্যার ডেভেলপার আর একজন শিক্ষক। এটি আমার সম্পূর্ণ নিজস্ব একটি উদ্যোগ। আমি একা এই অ্যাপটি তৈরি করছি এবং বর্তমানে নতুন ফিচারের উপর কাজ করছি। আমি প্রতিনিয়ত এতে নতুন নতুন লেসন, কমিকস ও ফিচার যোগ করে চলেছি। আপনি যদি বাংলা শেখার কথা ভেবে থাকেন, তবে BongGo ব্যবহার করে দেখুন। অ্যাপটি আপনার কেমন লাগলো, তা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
ধন্যবাদ !
সহজে বাংলা শিখতে আজই শুরু করুন !
BongGo -এর মাধ্যমে আপনি খুব সহজে বাংলা পড়া, লেখা এবং বলা শিখতে পারবেন। এখানে বাংলা পড়া, লেখা, এবং উচ্চারন খুবই সহজভাবে শেখানো হয়েছে। BongGo -এর মাধ্যমে বাংলা শেখা এখন আগের চেয়ে অনেক সহজ এবং ছোটদের জন্য কমিক্স বাংলা ভাষাকে আরও বেশি মজাদার করে তুলেছে।
Get In Touch
Have a question, feedback, or an idea for BongGo? I would love to hear from you at support@bonggo.app.
